ফেসবুক গ্রুপে রিফাত হত্যার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
অপরাধের স্বর্গরাজ্য গড়েছিল বরগুনায় রিফাত হত্যার মূল আসামি নয়ন বন্ড ও রিফাত ফরায়েজী। জেমস বন্ডের আদলে জিরো জিরো সেভেন নামের একটি গ্রুপ তৈরি করে এলাকায় নানা অপরাধ কর্মে জড়িত ছিল তারা। এ গ্রুপের ম্যাসেঞ্জারে আসে রিফাত হত্যার নির্দেশনা। ছিনতাই, হামলা-লুটপাট, মাদক বাণিজ্য-এমনকি ভাড়াটে কিলার হিসেবেও কাজ করত তারা।
বরগুনা পশ্চিম কলেজ সড়কের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির আহমেদ নয়ন। ডাক নাম নয়ন হলেও কর্মকাণ্ডের জন্য বন্ধুরা বন্ড উপাধি দেয়। ২০১৫ সালে কেজি স্কুল এলাকার একটি দোকানে বকেয়া না দেয়ায় ভাঙচুর চালিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ২০১৭ সালের ৫ মার্চ বিপুল মাদক ও অস্ত্রসহ পুলিশের হাতে আটকের পর লাইম লাইটে চলে আসেন নয়ন।
এভাবে চলতে থাকে সাব্বিরের অপরাধ কার্যক্রম। এক সময় সখ্যতা গড়ে ওঠে ধানসিঁড়ি সড়কের বাসিন্দা দুলাল ফরায়েজীর ছেলে রিফাত ফরায়েজী সঙ্গে। জমে ওঠে রিফাত ও নয়নের বন্ড। চুরি, ছিনতাই, থেকে মাদক ব্যবসা, মোটরসাইকেল চুরি এমনকি তুচ্ছ ঘটনায় কুপিয়ে জখমের মতো ঘটনা ঘটায় এ বাহিনী। ছাত্রদের মেসে হানা দিয়ে মুঠোফোন কেড়ে নিয়ে অর্থ দাবি ছিল তাদের নৈমিত্তিক কর্মকাণ্ড। এতসব ঘটনার পরও আইনের ফাঁক গলিয়ে বের হয়ে ফের তৎপরতা চালায় নয়ন রিফাত গ্রুপ। এদের অত্যাচারের শিকার হয়ে বিচার চাইতেও ভয় পেতেন ভুক্তভোগীরা।
প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। স্থানীয় মানুষকে রিফাত গ্রুপ অস্বস্তিতে রাখত বলে জানান তারা।
পরস্পর যোগাযোগের জন্য ফেসবুক ম্যাসেঞ্জারে জিরো জিরো সেভেন নামের একটি গ্রুপ তৈরি করে তারা। সেখানে দেখা যায় রিফাত শরীফকে হত্যার আগের দিনগত রাত আটটার দিকে গ্রুপ সদস্যদের দা নিয়ে কলেজে থাকার নির্দেশ দেন রিফাত শরীফ। বরগুনা সদর থানায় নয়ন ও রিফাতের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সব মামলায় এরা জামিনে ছিল।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, সাব্বিরের বিরুদ্ধে আগেই মাদক, অস্ত্র একটি ও মারামারির মামলা ছিল। সব অপরাধের দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
শিগগির রিফাত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়া হবে এমন প্রত্যাশা বরগুনাবাসীর।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











