ফেসবুক রিলস থেকে আয়ের সুযোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
২০২১ সালে সীমিত সংখ্যক দেশে রিলস ফিচার (ছোট ভিডিও) চালু করেছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এবার বিশ্বের ১৫০টি দেশে এ সেবা চালুর ঘোষণা দিল ফেসবুক। সংক্ষিপ্ত ভিডিও ফরম্যাট থেকে এবার আয় করার সুযোগও থাকছে।
ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ছোট ভিডিও (৬০ সেকেন্ড) তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও শেয়ার করতে পারবেন। এমনকি ইনস্টাগ্রাম রিলের জন্য তৈরি ভিডিও যে কেউ ফেসবুক রিলসে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জনের জন্য আরও বড় মার্কেট পাবেন।
শুধু তাই নয়, অন্যের তৈরি ভিডিওর সমন্বয়ে নতুন ভিডিও তৈরির সুযোগও থাকছে ফিচারটিতে। নিজেদের তৈরি ভিডিও রিলসের পাশাপাশি স্টোরিজ ও ওয়াচ ফিচারেও বিনিময় করতে পারবেন নির্মাতারা। ফেসবুকের নিউজফিডের ওপরে লাইভ, রুম, গ্রুপের পাশেই দেখা মিলবে রিলস ফিচারের।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক বার্তায় জানিয়েছেন, রিলস ইতোমধ্যে আমাদের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফরম্যাট, যা বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য সহজলভ্য করা হয়েছে।
কীভাবে উপার্জন করবেন?
ইনস্টাগ্রাম রিলসের মতোই ফেসবুক রিলস থেকে উপার্জন করা সম্ভব। সেক্ষেত্রে ক্রিয়েটারকে ব্র্যান্ড প্রোমোশন করতে হবে। বিভিন্ন সংস্থা রয়েছে যারা ক্রিয়েটরদের মাধ্যমে বিভিন্ন পণ্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেক্ষেত্রে ফেসবুক রিলসে যত বেশি সংখ্যক ফলোয়ার্স রয়েছে সেই ক্রিয়েটারের তত বেশি উপার্জনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেটিং সংস্থা রয়েছে। এই সংস্থাগুলো ফেসবুক রিলসের বিভিন্ন ক্রিয়েটরদের ম্যানেজ করেন। সেই সব এজেন্সির মাধ্যমেও বিভিন্ন সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তি করা যেতে পারে।
শুধু তাই নয়, ভিডিও নির্মাতারা চাইলে নিজেরাই ভিডিওর নিচে স্টিকার বিজ্ঞাপন দেখিয়ে সরাসরি আয় করতে পারবেন। রিলস ভিডিওর পর্দাজুড়ে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনাও রয়েছে ফেসবুকের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

