ফেসবুকে ‘টু-লেট’, নারীর ফাঁদে কলেজছাত্র
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে মোবাইল, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা খুইয়েছেন আনন্দমোহন সরকারি কলেজের এক ছাত্র।
গত শুক্রবার নগরীর গুলকিবাড়ীর ফখরুজ্জামান টাওয়ারে প্রতারণার শিকার নাজমুল হাসান (নাঈম) জামালপুরের সরিষাবাড়ীর ভুরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তাকে আটকে রেখে মারধরও করা হয়। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে দুই তরুণীকে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, এই নারী চক্রটি নগরীতে বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে সাবলেট ভাড়ার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় বা সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের মেসেজ পাঠায়। এরপর বাসা দেখতে এলে এদের আটকে রেখে নানাভাবে প্রতারণা করে। চক্রের নারী শিক্ষার্থীরা তরুণ বা শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বলে মারধর করে ব্ল্যাকমেইল করে।
আটকরা হলো- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর ফারিয়া আক্তার তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। শনিবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই তরুণী প্রতারণার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নগরীতে এরকম একাধিক চক্র রয়েছে। পুলিশ ওই ছাত্রের খোয়া যাওয়া মুঠোফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











