ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: ফরিদা আখতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনও কোথাও না কোথাও ওঁৎ পেতে আছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণেই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও হাত-পা বেঁধে বসে নেই। তারা এখনও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ কারণে আমরা মাঠে নামছি, মানুষের কাছে যাচ্ছি এবং সবাইকে সচেতন করছি। জনগণকে সঙ্গে নিয়েই এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘আমাদের হত্যা করতে বাধ্য করো না’— স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালককে হুমকি
উপদেষ্টা বলেন, দেশের যেসব মৌলিক সংস্কার প্রয়োজন, তা একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট সংস্কার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকার কথা তুলে ধরে ফরিদা আখতার বলেন, মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক এবং সচেতন নাগরিকরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা সবাই একত্রে মানুষকে বোঝাচ্ছেন- আগামী নির্বাচনে বুঝে-শুনে, দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছেন- নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর। ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পায়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বিশেষভাবে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নতুন ভোটাররা যেন অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমাবেশে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











