ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৫:৫২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ফ্রান্সে একদিনে আড়াই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ফ্রান্সে একদিনে আড়াই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে আড়াই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আড়াই হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মে মাসের পর থেকে দেশটিতে সংক্রমণ তীব্র হয়েছে। সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা এ পরিস্থিতিকে স্পষ্টতই খারাপ বলে বর্ণনা করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিএস পাবলিক হেলথ ডিভিশন বলছে, গত একসপ্তাহে ছয় লাখ লোকের করোনা পরীক্ষায় ১১ হাজার ৬শ’রও বেশি লোক পজিটিভ শনাক্ত হয়েছে। এক সপ্তাহ আগের ১.৬ শতাংশ থেকে সংক্রমণ হার বেড়ে ২.২ শতাংশ হয়েছে।

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা সামান্য কমে ৩৭৯ হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে ফ্রান্সে ৩০ হাজার ৪শ’ লোক মারা গেছে। ইউরোপে ব্রিটেন ও ইতালির পর এ সংখ্যা তৃতীয়।