ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৮:৫৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার

ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

ফ্রান্সে একদিনে সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হলো।
রোববার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।
দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।
এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরো বাড়িয়েছে।