ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ফ্রান্সে গির্জায় অগ্নিকান্ডে শোকবার্তা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার অগ্নিকান্ডে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতি হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, ভয়াবহ অগ্নিকান্ডে নটরডেম ক্যাথেড্রলের ব্যাপক ক্ষতিতে আমরা গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত।

তিনি বলেন, এই ঐতিহাসিক ক্যাথেড্রলের ক্ষতি কেবল ফ্রান্সের মানুষের নয় সমগ্র মানবজাতির জন্য এক হৃদয় বিদারক ঘটনা। আমরা ফ্রান্সের মানুষের বেদনা ও শোকের অংশীদার। আমি আন্তরিক সমমর্মিতার সাথে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আপনার এবং ফ্রান্সের জনগণের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের ভাবনা ও প্রার্থনায় ফ্রান্সের জনগণের সাথে রয়েছি।