ফ্রান্সে ফের সংক্রমণ বাড়ায় মাস্ক বাধ্যতামূলক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ফ্রান্সের প্যারিসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় এবার টেস্ট বৃদ্ধির পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাস্টেক্স। রাজধানী শহরে রেড জোন ২টি থেকে বেড়ে ২১টি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ফ্রান্স যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে করোনার বিস্তার আরও ক্ষতিকর হতে পারে।
প্যারিস ও মার্সেইর মতো বড় শহরগুলোতে প্রতি ১ লাখ টেস্টে ৫০ জন করোনা আক্রান্ত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ইউরো নিউজ।
গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৬ হাজার ১১১ নতুন করে আক্রান্ত হয়েছে দেশটিতে। যা এই পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। গেল ৩০ মার্চ সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল এক দিনে।
এদিকে বিধিনিষেধ কঠোর করা হচ্ছে ইউরোপের আরেক দেশ জার্মানিতে। করোনা রোগী শনাক্ত অব্যাহত আছে ভাইরাসের উৎপত্তিস্থল চীন, জ্যামাইকা, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশে।
করোনায় সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে মেক্সিকো, বলিভিয়া ও দক্ষিণ কোরিয়ায়।
বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা আট লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। আর শনাক্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখের বেশি। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









