ফ্রান্সে বড় সাইবার হামলা শুরু
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ফ্রান্সের বহুল আলোচিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘শার্লি এবদো’র ওয়বেসাইটে হামলা শুরু করেছেন সাইবার হ্যাকাররা।
মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা।
এই হামলার মধ্যে দেশটির বেশ কয়েকটি সাইটে প্রথম হামলা করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ‘সাইবার-৭১’ এর সদস্য। পরে তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকাররাও যুক্ত হয়েছেন।
ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটি জরুরি ‘সাইবার সিকিউরিটি অ্যালার্ট’ জারি করেছে।
রোববার টুইট করে এ জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ফ্রান্সের বিরুদ্ধে এ পদক্ষেপের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ফ্রান্স’ (ওপিএফআর)। সামাজিকমাধ্যম ফেসবুকে এই নামে একটি গ্রুপও খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে ৭২ হাজার মানুষ সাড়া দিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হামলার বিষয়ে সাইবার-৭১ এর পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘রাসুল (সা.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকাই আজকে আমাদের টার্গেট।’
সাইবার-৭১ এর পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হল:
‘একটা কথা শুনেছিলাম, সেটাই আজকে আপনাদেরকে বলবো। হযরত ইব্রাহিম (আ.)কে যখন আগুনে পোড়ানোর জন্য নিক্ষেপ করা হলো তখন এক ব্যাঙ সেই আগুনে প্রস্রাব করে দিল।
ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, তুমি এই আগুনে প্রস্রাব কেন করলা? ব্যাঙ বলল, হয়তো আমার প্রস্রাব এই আগুন নিভবে না; কিন্তু আমি যতটুকু পেরেছি তাই-ই করেছি প্রতিবাদ হিসেবে।
প্রিয় সহযোদ্ধারা, আজকে আমরা এমন একটা টার্গেট নিয়েছি, যেটা এখনও পর্যন্ত কেউ হাত দেওয়ারও সাহস করে নি। ধারণা করা হয়ে থাকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়ে থাকে। আমি নিশ্চিতভাবেই জানি, যদি আমরা ১০ হাজারের কম একত্রে অ্যাটাক দেই, তাহলে হয়তো সাইটটি কোনোভাবেই ডাউন করতে পারবো না।
তাই, আজকে আমাদের প্রচুর অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন যারা রাসুল (সা.) কে নিয়ে যেই পত্রিকা ব্যঙ্গচিত্র করেছে সেই পত্রিকার ওপর আক্রমণের জন্য। দায়িত্ব নিজেই নিন, আপনার ৫ জন বন্ধু যার বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আছে তাকে বলুন আমাদের গ্রুপের কথা। প্রয়োজনে ফোন করুন, তবুও অন্ততপক্ষে ৫ জন বন্ধুকে নিয়ে অংশ নিন আমাদের আজকের এই ইভেন্টে।
ইনশাআল্লাহ আমরা সফল হবো।”
-জেডসি
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

