ঢাকা, শনিবার ১১, জুলাই ২০২৬ ২৩:২৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ফ্রান্সে যৌন নির্যাতন, খ্রিষ্টান পুরোহিতের জেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রান্সে চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে আদালত শুক্রবার এক খ্রিষ্টান পুরোহিতকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে। ওই নারীদের মধ্যে সে একজনকে নয় বছর বয়স থেকে নির্যাতন করে আসছিল। ওই পাদ্রি এদের একজনকে দেয়ার জন্যে এক লাখ ইউরো আত্মসাৎ করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে কোলমান ফৌজদারি আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার রাতে রায়টি প্রকাশ করা হয়।

তবে তাকে অন্তত দুই বছর জেল খাটতে হবে এবং বাকি জীবন তার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হবে।
ওই পাদ্রির আইনজীবীরা বলেন, সে চিকিৎসা নিচ্ছে।

রায়ে তাকে ওই নারীদের কারো সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শিশুদের সংস্পর্শে যেতেও বারণ করা হয়েছে।
এছাড়াও তাকে আলসাস অঞ্চল ত্যাগ করতে বলা হয়েছে। এখানেই সে ওই অপরাধগুলো করেছিল।