ফ্রান্সের পানিতে করোনাভাইরাস শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ফ্রান্সের প্যারিসের পানিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্যারিস ওয়াটার অথোরিটি জানায়, শহরের ২৭টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে ৪টিতে অল্প পরিমাণে করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন। এএফপির বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
মূলত সেইন নদীর থেকে এই পানি তোলে প্যারিস ওয়াটার অথোরিটি। শুধু রাস্তা সাফ বা বাগানে জল দেয়াই নয়, প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলিতেও এই পানিই ব্যবহার করা হয়।
নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায় এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কারণ তাদের জন্য পানীয় জলের যে পাইপলাইনগুলো আছে, তার সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। সেগুলি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন সিস্টেমে চলে। তাই আশঙ্কার কোনও কারণ নেই।
অন্যদিকে এই সাপ্লাই সিস্টেমটি কীভাবে করোনামুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। আপাতত বন্ধ রাখা হয়েছে সম্পূর্ণ লাইনটি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্যারিসের পানীয় জলে করোনাভাইরাস থাকতে পারে কিনা। এর আগে একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পানির পরিশোধন কেন্দ্রে পরিশোধনের সময়েই করোনাভাইরাসসহ অন্যান্য ভাইরাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখনও পর্যন্ত পানীয় জল থেকে সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি।
-জেডসি
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল







