ফ্ল্যাট জালিয়াতি মামলা: টিউলিপের বিরুদ্ধে শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের এই শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুন।
বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একই দিনে আদালত অন্য মামলার কার্যক্রমে ব্যস্ত থাকায় এ মামলার শুনানি হয়নি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করে ২৮ জুন দিন ধার্য করেন।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের সময়সূচি জটিলতার কারণে শুনানি পিছিয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল করা হয় এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রি করা হয়।
দুদকের ভাষ্য অনুযায়ী, রাজউকের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সহযোগিতায় অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাটটি বরাদ্দ ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলা দায়ের করেন।
তদন্ত চলাকালে মামলায় আরও কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসে। পরে দীর্ঘ তদন্ত শেষে দুদক ২০২৫ সালের ১৩ জানুয়ারি টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্র জমার পর ১৮ ফেব্রুয়ারি আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ২৬ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।
পরবর্তীতে আদালতের নির্দেশে বিজি প্রেস থেকে গেজেট প্রকাশের মাধ্যমে আসামিদের আদালতে হাজির হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং প্রতিবেদন আদালতে জমা পড়ে।
এর আগে গত ৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলি করে এবং ১৬ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়। তবে সেই ধারাবাহিকতায় একাধিক দফা শুনানি পিছিয়ে সর্বশেষ ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করা হলো।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিনটি মামলায় ইতোমধ্যে আদালত প্রতিটি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন বলে জানা গেছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল





