বং থেকে বাংলা’র রিজিয়া রহমান এবং বাংলা সাহিত্য
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
রিজিয়া রহমান, ফাইল ছবি
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন রিজিয়া রহমান। দেশের জনপ্রিয় এই লেখকের বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমন্ডলেই। দাদা মুন্সী আব্দুল খালেক সাহিত্য চর্চা করতেন। বাংলার পাশাপাশি ইংরেজী আর ফার্সি বইয়ের সংগ্রহ ছিলো বাসায়।
রিজিয়া রহমানের জন্ম হয় ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের কোলকাতার ভবানীপুরে। তবে বাবার বদলির চাকরির সূত্রে তাঁকে থাকতে হয়েছে ভারত ও কলকাতার বিভিন্ন জায়গায়। চিকিৎসক বাবা আবুল খায়ের মোহম্মদ সিদ্দিক ও মা মরিয়ম বেগমেরও সঙ্গীতের প্রতি ঝোঁক ছিলো।
সাহিত্য ও সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা রিজিয়া রহমানের সাহিত্য চর্চাটাও শুরু হয় সেই শৈশব থেকেই। ওই সময়ই বিভিন্ন পত্রিকাতে তাঁর গল্প ও কবিতা ছাপা হতে থাকে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই তাঁর লেখা গল্প টারজান ছাপা হয়েছিলো সত্যযুগ পত্রিকায়। প্রথম গল্পগ্রন্থ অগ্নিস্বাক্ষর প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
একুশে পদক প্রাপ্ত এই সাহিত্যিকের চলার পথটা সবসমই কিন্তু মসৃণ ছিলো না। নানা চড়াই-উৎরাই পার করতে হয়েছে তাঁকে। ১৯৪৭ সালের দেশ ভাগের পর পরিবারের সাথে চলে আসেন বাংলাদেশে। ফরিদপুরে শুরু করেন প্রাথমিক শিক্ষা।
১৯৫২ সালে বাবা মারা গেলে ঢাকার শাইনপুকুরে নানাবাড়িতে চলে আসতে হয় তাঁকে। নানার পরিবার ছিলো অতিমাত্রায় রক্ষণশীল। আর এজন্যে তাঁকে একটা সময় বন্ধ করে দিতে হয় পড়াশোনা। পরে তিনি এসএসসি পাস করেন প্রাইভেটে পরীক্ষা দিয়ে।
নানা বাড়ির লোকেদের এই রক্ষণশীল মনোভাব তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিনি ১৯৬০ সালে ইত্তেফাকের সাহিত্য পাতায় গল্প লেখার মাধ্যমে আবারো শুরু করেন লেখালেখি।
তবে পড়ালেখাটা তাঁকে সম্পন্ন করতে হয়েছে বিয়ের পর। তিনি ইডেন মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।
রিজিয়া রহমান উপন্যাসের পাশাপাশি লিখেছেন অসংখ্য গল্প, কবিতা, প্রবন্ধ ও রম্যরচনা। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো-ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা প্রভৃতি। সাহিত্যে অবদানের জন্য এর আগেও তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ নানা পুরস্কার।
কর্মজীবন শুরু করেছিলেন ত্রিভুজ সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে। জাতীয় জাদুঘরের পরিচালনা বোর্ডের ট্রাস্টি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কার্য পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিন বছর।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




