বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশজুড়ে বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী এই বই উৎসবের উদ্বোধন করেন।প্রথমে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে নতুন বই তুলে দেন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের সূচনা করেন শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নিয়েছি। শিক্ষা ছাড়া কোনো জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই আমাদের লক্ষ্য ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীন দেশটাকে আমরা উন্নত করে গড়ে তুলতে চাই। এ জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে, আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক, তারা যেন শিক্ষা-দীক্ষায় সব ধরনের শিক্ষায় উন্নত হয়, যাতে আমরা দেশকে গড়ে তুলতে পারি। আমাদের দেশের এই ভবিষ্যৎ নাগরিকেরা যেন আগামী দিনে একটা সুন্দর সমাজ পায়।’
উৎসবের অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিন আগামীকাল বুধবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হবে।
এনসিটিবির সহযোগিতায় টানা দশ বছর ধরে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে সরকার বছরের প্রথমদিন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে। ২০১৯ সালে এ আয়োজনের এক দশক পূর্ণ হয়েছে। গত ১০ বছরে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







