ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:০২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বইমেলা উদ্বোধন করে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমর একুশে বইমেলা উদ্বোধন করে রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত ১৬ বার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন তিনি। এর আগে রাষ্ট্রপ্রধান হিসেবে এতবার কেউ একুশে বই মেলা উদ্বোধন করেননি। 

শুক্রবার বিকালে রাজধানীর বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বইমেলা ৪০ বছরে পর্দাপণ করল।

শুক্রবার বইমেলার উদ্বোধন করতে এদিন প্রধানমন্ত্রী ঠিক তিনটায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

মিসরীয় সাংবাদিক-গবেষক মহসিন আল আরিশির আরবিতে লেখা ‘হাসিনা হাকাইক আসাতি’ বইটির একটি কপি এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। 

মুসলিমপ্রধান একটি দেশে একজন নারী হয়ে নেতৃত্বে এসে শেখ হাসিনা কীভাবে মানুষের দিনবদলের রূপকার হয়ে উঠলেন, সেই বিবরণ এ বইয়ে তুলে ধরেছেন আরিশি। বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি, যার নাম ‘শেখ হাসিনা: যে রূপকথা শুধু রূপকথা নয়’।

উদ্বোধনের পরে গ্রন্থমেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবারের গ্রন্থমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া ১৮০টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানের ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানের ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থমেলা উন্মুক্ত থাকবে। এছাড়া ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।