বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যশোরের ঝিকরগাছা উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ মার্চ) পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে অনি রায়। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মতো আমার বোন স্কুলে কোচিংয়ের জন্য যান। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে আমার বোন তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি।
অর্ঘ্যের দাবি, আমার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল।
প্রত্যক্ষদর্শী উর্মি নামের একজন জানান, সোমবার অনি রায় অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনিকে উত্ত্যক্ত করত।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সোমবার এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত কিশোরীর ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








