বখাটের অত্যাচারে স্কুলছাত্রীর আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০৩ পিএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার
রাজিফা আকতার সাথী
বগুড়ার দুপচাঁচিয়ায় এক বখাটে যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজিফা আকতার সাথী (১৪) নামে এক মেধাবী স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটে।
আত্মহননকারী রাজিফা আকতার সাথী জিয়ানগর গ্রামের ক্ষুদে ব্যবসায়ী গোলাম রব্বানীর মেয়ে। সে স্থানীয় জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক নম্বর রোলধারী ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উইমেননিউজকে জানান, অভিযুক্ত হুজাইফা ইয়ামিন (১৯) নামে বখাটে সেই যুবককে গ্রেফতারের জন্য পুলিশ রোববার রাত সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী হেরুঞ্জ গ্রামে অভিযান চালাতে গেলে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ দ্বিতীয় দফা ওই গ্রামে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ২৬জনকে আটক করেছে। তবে বখাটে যুবককে গ্রেফতার করতে পারেনি।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক উইমেননিউজকে জানান, স্কুলছাত্রীর আত্মহনের খবর পেয়ে রাত সাড়ে ৭টায় তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এরপর অভিযোগ পেয়ে বখাটে যুবককে গ্রেফতার করতে পাশের হেরুঞ্জ গ্রামে গেলে গ্রামবাসী পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে তারা হামলা চালায়। এতে নাসিরুজ্জামান, রহিম উদ্দিন ও জাকির হোসেন নামে পুলিশের তিন উপ-পরিদর্শক (এসআই) সামান্য আহত হন। কয়েক ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ নিয়ে আবারও ওই গ্রামে অভিযান চালানো হয়।
আত্মহননকারী স্কু ছাত্রী রাফিজা আকতার সাথীর বাবা গোলাম রব্বানী জানান, বখাটে যুবক হুজাইফা ইয়ামিন তার মেয়েকে পথে-ঘাটে উত্যক্ত করতো। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় একাধিকবার সালিশ-বৈঠক করা হলেও ওই বখাটেকে নিবৃত্ত করা যায়নি।
তিনি বলেন, ‘রোববার বিকেলে সাথী বাড়ি থেকে প্রায় ১০কিলোমিটার দূরে দুপচাঁচিয়া উপজেলা সদরে প্রাইভেট পড়তে যায়। প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন, সন্ধ্যার কিছু আগে আমার মেয়ে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় ওই বখাটে আবারও আমার মেয়ের পিছু নেয় এবং কটুক্তি করে। এতে আমার মেয়ে অপমানিত বোধ করে তবে কাউকে কিছু না বলেই সে বাড়ি ফিরছিল। আমি তখন জিয়ানগর বাজারেই ছিলাম। আমার সামনে দিয়ে যাবার সময় সাথী আমাকে বলেছিল “আব্বা আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন তো আপনার সাথে কথা আছে”। তখন আমি তাকে বলেছিলাম ঠিক আছে মা তুমি যাও আমি আসছি।’
জিয়ানগর বাজারের মাছ ধরার জাল বিক্রেতা গোলাম রব্বানী জানান, সাথী বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তিনি বলেন, ‘পরে বাড়ি থেকে আমাকে খবর দেওয়া হয় যে সাথী আত্মহত্যা করেছে।’
জিয়ানগর গ্রামের বাসিন্দা নাসিমুজ্জামান রিফাত জানান, দুই ভাই বোনের মধ্যে ছোট সাথী খুবই মেধাবী ছাত্রী ছিল।
তিনি বলেন, ‘সাথীকে তার বাবা দুপচাঁচিয়া উপজেলা সদরে বিয়াম ল্যাবরেটরি স্কুলে (ইংলিশ মিডিয়াম) ভর্তি করে দিয়েছিলেন। সেখান থেকে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণে পরে সাথীর বাবা আর মেয়েকে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে আর পড়াতে পারেননি। পরে তাকে বাড়ির পাশে জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয়।’
জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব গণি জানান, সাথী তাদের স্কুল থেকে ৮ম শ্রেণি সমাপনী পরীক্ষায় (জেএসসি) যথারীতি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পড়ালেখার প্রতি মেয়েটির খুব আগ্রহ ছিল। বিজ্ঞানের প্রতিটি বিষয়ে সে খুব ভাল নম্বর পেত এবং ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। প্রতিযোগিতাপূর্ণ বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে সে অনেক প্রতিষ্ঠান থেকে বেশ কিছু পুরস্কারও পেয়েছে।
তিনি বলেন, ‘মেয়েটির আত্মহননের খবর পেয়ে আমিসহ আমার স্কুরের ছাত্র-ছাত্রীরা রাতেই সাথীদের বাড়িতে যাই। সাথীর এমন মৃত্যুতে সকলেই অঝোরে কেঁদেছে। সাথীর মৃত্যুতে শোক জ্ঞাপনের জন্য আজ সোমবার স্কুলের ক্লাস সাসপেন্ড করা হয়েছে।’
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বখাটে যুবককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘ওই ঘটনায় দু’টি মামলা হয়েছে। এর মধ্যে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে বখাটে যুবকের বিরুদ্ধে স্কুল ছাত্রীর বাবা গোলাম রব্বানী বাদী হয়ে একটি মামলা করেছেন। অপরদিকে দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেছে।’
ওসি আব্দুর রাজ্জাক ২৬ ব্যক্তিকে গ্রেফতারের কথা স্বীকার করলেও পুলিশের ওয়াকিটকি খোয়ানোর কথা অস্বীকার করেছেন।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



