বগুড়ার গাবতলীতে জমে উঠেছে বউমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বগুড়ার গাবতলীতে জমে উঠেছে বউমেলা
দুইশ বছরের ঐতিহ্যবাহী ‘পোড়াদহ মেলা’ জমে উঠেছে। বগুড়ার গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নের এ মেলার দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার। আজ আয়োজন করা হয়েছে ‘বউ মেলা’ও।
বউ মেলায় কেনাকাটা করেন বিভিন্ন বয়সী নারীরা। মেলায় বিক্রেতাও নারীরা। যে কারণে এর নাম দেওয়া হয়েছে বউ মেলা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এলাকার নানা বয়সী মেয়েরা কেনাকাটার জন্য এসেছে বউ মেলায়। দুপুরের দিকে মেলা পরিপূর্ণ হয়ে ওঠে। বিকেলে জমে ওঠে পুরো মেলা।
মেলায় আসা দর্শণার্থী আয়োশী, সেতারা, জোসনা আমাদের সময়কে জানান, তারা প্রতি বছর নিজেদের ব্যবহারের জন্য কসমেটিকস ও ইমিটেশনের গয়না মেলা থেকে কিনে থাকেন। দাম কম হওয়ায় তারা মেলা থেকে নেন। তবে এবার দাম কিছুটা বেশি।
মেয়েদের জন্য মেলায় চুড়ি, ফিতা, দুল, মালা, আংটিসহ সব ধরনের পণ্য রয়েছে। বিক্রেতা আলেয়া রেওয়া, খাদিজা বেগম জানান, দর্শণার্থী বেশি হওয়ায় বিক্রি খুব ভালো হচ্ছে।
বগুড়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বাজার সংলগ্ন ইছামতি নদীর শাখা গাড়ীদহ খালের তীর ঘেঁষে প্রায় দুইশ বছর আগে থেকে মাঘ মাসের শেষ বুধবার সন্ন্যাসী পূজা উপলক্ষে বসে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। বিশাল আকৃতির মাছের জন্য বিখ্যাত এই মেলা উপলক্ষে আশপাশের ২০টি গ্রামের বাড়িতে বাড়িতে শুরু হয় উৎসব।
প্রতিটি বাড়িতে নতুন বউ-জামাই যেমন আসেন, তেমনি পুরাতন আত্মীয়রাও কেউ বাদ পড়েন না। কিন্তু সেসব আত্মীয়দের মধ্যে শুধুমাত্র পুরুষরাই পোড়াদহ মেলায় যাওয়ার সুযোগ পান।
বউ মেলায় যেতে পারেন শুধু নারীরা। কারণ পোড়াদহ মেলায় নিরাপত্তা এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সেখানে নারীরা প্রবেশ করতে পারেন না। যে কারণে বউ মেলার আয়োজন শুরু হয় ২০ বছর আগে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ত্রিপল ও সামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বউ মেলার আসর শুরু হয়। নারী ও মেয়ে শিশুদের জন্য সেখানে খেলনা সামগ্রী আর গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রীর দোকান বসেছে।
এবারই প্রথম বউ মেলায় কেনাকাটা করতে এসে স্থানীয় নারীরা জানান, তারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন।
মেলায় নারীরাই যেহেতু ক্রেতা, তাই প্রসাধনী সামগ্রীই সেখানে বিক্রি হয় বেশি। দোকানিরা জানান, প্রসাধনীর পাশাপাশি শিশুদের খেলনার বিক্রিও ভালো হচ্ছে।
মেলার আয়োজক আমিনুল ইসলাম আমাদের সময়কে জানান, পোড়াদহ মেলায় নারীরা যেতে পারতেন না বলে বিষয়টা বেমানান ছিল। এ কারণেই বউ মেলার আয়োজন করা। এখানে যেসব পুরুষ সঙ্গে আসছেন তারা নিজেদের ইচ্ছাতেই মেলার ভেতরে ঢোকেন না। মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, ‘বউ মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে।’
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



