বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্কুলে যাওয়ার পথে বগুড়া সদরের নামুজা নাথপাড়াতে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম মনি বর্মন (১০)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনি বর্মন বগুড়ার ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় মনি। কিন্তু স্কুলে আর যাওয়া হয়নি তার। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা বগুড়া-নামুজা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় বালুবোঝাই ট্রাকের চাপায় মনি নিহত ও তার মামা পলাশ সরকার (১৯) আহত হয়। আহত পলাশ জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











