ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বগুড়ায় ধানক্ষেত থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় আয়েশা খাতুন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আয়েশা এলাকার অটোরিকশা চালক রাসেল মিয়ার মেয়ে। সে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

 

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল জানান, উপজেলার নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া এলাকার একটি ধানক্ষেতে বৃহস্পতিবার গভীর রাতে মেয়েটির লাশ পাওয়া যায়।

 

ওসি জিয়া বলেন, বৃহস্পতিবার রাতে আয়েশা পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে ঘুমাতে যায়। রাত ৩টার দিকে তার দাদির ঘুম ভেঙে গেলে তিনি আয়েশাকে ঘরে দেখতে না পেয়ে বিষয়টি বাড়ির সবাইকে জানান। পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি ধানক্ষেতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখেন তারা। তার পা পড়নের পাজামা দিয়ে বাঁধা ও গলায় স্কার্ফ দিয়ে ফাঁস দেওয়া ছিল।

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।