ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৬:০২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

বঙ্গবন্ধু টানেলের মূলকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বন্দর নগরী চট্রগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ বোরিং কাজের ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রামে নির্মিতব্য উপমহাদেশের প্রথম নদীর নিচ দিয়ে সড়ক টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। 

আজ সকাল ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে নিকটস্থ টানেল এলাকায় যান।

টানেলের বোরিং কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিং কাজের উদ্বোধন করেন। সেখান থেকে তিনি রেস্ট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পতেঙ্গা সাগর পাড়ে আয়োজিত ব্যতিক্রমী এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।

জানা গেছে,  সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই চার লেনের টানেল খনন করতে সময় লাগবে দুই বছর। এখন যে কাজের গতি, এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০২২ সালে এই টানেল দিয়ে গাড়ি চলবে।

চীনের সঙ্গে বাংলাদেশের জিটুজি মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে; প্রকল্পে চীনের প্রকৌশলীসহ ৫৫০ জন এবং দেশের এক হাজার ২০০ জন কর্মকর্তা-কর্মচারি কাজ করছেন। 

২০১৬ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প উদ্বোধন করেন।