বঙ্গবন্ধু সাফারি পার্কে জিরাফের মৃত্যু
আতিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০০ এএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
দক্ষিণ এশিয়ার বৃহত্তম গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে কমন ইল্যান্ডের আক্রমণে জিরাফের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মারা যাওয়া মাদি জিরাফটি কমন ইল্যান্ডের আক্রমণে ২/৩ দিন আগেই গুরুত্বর আহত হয়।
পরে জিরাফটি মারা গেলেও ঘটনাটি প্রকাশ পেয়েছে সোমবার। মারা যাওয়ার অনেক আগে সে একটি শাবকের জন্ম দিয়েছিল।
সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ নিজাম উদ্দিন জানান, আফ্রিকান সাফারিতে জিরাফ, জেব্রা, অরিক্স, ব্লেজবার, গ্যাজেল, ব্লেজবাগ, ব্লু ওয়াইল্ড বিষ্ট ও কমনইল্যান্ড একত্রে বাস করে। ধারণা করা হচ্ছে, গত ১১ জুলাই বুধবারের যেকোনো সময়ে কমন ইল্যান্ড জিরাফটিকে আক্রমন করে থাকতে পারে।
এ সময় ধারালো শিংয়ের গুতায় জিরাফটির পেটের নিচে কেটে গিয়ে মারাত্বক আহত হলে প্রচুর রক্তপাত হয়। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর পার্ক কর্তৃপক্ষের দৃষ্টিতে আসলে আহত জিরাফটিকে বিশেষ ব্যবস্থায় সার্জারি করেও বাঁচানো যায়নি।
কর্তৃপক্ষ জানান, মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাঁচানো যায়নি আহত জিরাফটিকে।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চিকিৎসা বোর্ডের সদস্য ডাঃ রফিকুল আলম জানান, বড় প্রাণীকে অচেতন করা বেশ কঠিন কাজ। তাই অচেতন করতে সময় লাগায় চিকিৎসা দিতে বিলম্ব হয়।
তিনি বলেন, জরুরি ভিত্তিতে কমন ইল্যান্ডগুলো আলাদা বেষ্টনীতে স্থানান্তর করা উচিত। এ ব্যাপারে আমরা যথাশিগগিরই উদ্যোগ নেবো।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, খুব শিগগিরই কমন ইল্যান্ডগুলো আলাদা স্থানে সরানো হবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









