বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ১ কোটি গাছ লাগানো হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সারা দেশে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরবকারের রয়েছে।
তিনি জানান, এ উপলক্ষে সারাদেশে একদিনে একই সময়ে একযোগে এই এক কোটি গাছ লাগানো হবে। সকলকে এই গাছ লাগানোতে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিনকে স্মরনীয় করে রাখতে হবে।
মন্ত্রী আজ শনিবার নওগাঁর ধামইরহাটে বন বিভাগের ধামইরহাট বিটের সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, বেদখলকৃত বন বিভাগের জমি উদ্ধার করে নতুন নতুন বনায়ন গড়ে তুলতে হবে। কারণ যে কোন দেশে ২৫ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অধিক গণবসতির কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তাই দেশের পরিবেশের উন্নয়নে ২৫ ভাগ বনায়ন সৃষ্টি করতে হবে।
জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সামাজিক বন বিভাগ বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন, সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান বক্তব্য রাখেন।
পরিবেশ মন্ত্রী বলেন, সামাজিক বনায়ন কার্যক্রমকে সম্প্রসারণ করে এই কার্যক্রমের উপকারভোগীদের লভ্যাংশ প্রদান করে আরও উৎসাহিত করা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কারণ এসব উপকারভোগীদের আর্থিকভাবে লাভবান হতে দেখে উদ্বুদ্ধ হয়ে আরও অনেকে সামাজিক বনায়ন সৃজন করতে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে বন বিভাগ ধামইরহাট বিটের আওতাধীন ১৫২ জন উপকারভোগীর মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়। উপকারভোগীরা সর্বোচ্চ ১৩ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫৫ হাজার টাকা লভ্যাংশ পেয়েছেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



