বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রোরেল ভ্রমণ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্রোরেলে আনন্দভ্রমণের আয়োজন করা হয়।
আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা স্টেশন (দিয়াবাড়ি) পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করানো হয়।
আবার সেখান থেকে আগারগাঁওয়ে ফিরে আসে তারা। সকাল সাড়ে ৯টায় দুটি ছাদখোলা বাসে তেজগাঁও ও মিরপুরের দুটি এতিমখানা থেকে ৭০ জন শিশুকে নিয়ে আসা হয় আগারগাঁও স্টেশনে। এরপর ১০টায় এই স্টেশন থেকে শিশুদের নিয়ে উত্তরার দিয়াবাড়ি স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় মে্েট্রাট্রেন।
দিয়াবাড়ি স্টেশনে পৌঁছে সেখানে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের ভিডিও রুমে কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করে শিশুরা। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠত হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার এবং বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভায় নিলীমা আক্তার বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের আজকের এই আনন্দ আয়োজন। এই শিশুদের জন্য বাংলাদেশের প্রথম আমাদের স্বপ্নের মেট্রোরেলের অভিজ্ঞতা নেওয়ার সুযোগটি করে দিতেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্রায় ৭০ জন শিশু আনন্দযাত্রায় শামিল হয়েছে। ঢাকার আরও কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করে শিশুরা আবার তাদের ঘরে ফিরে যাবে।
মেট্রোরেলে করে আগারগাঁওয়ে ফিরে শিশুদের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নিয়ে যাওয়া হয়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











