বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শুক্রবার বেলা ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
ভুটানের প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছার আগেই সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে এবং ওই রাস্তায় লোক চলাচল বন্ধ করে দেয়া হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে। এরপর ভুটানের প্রধানমন্ত্রী পরিদর্শক বইয়ে তার মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেছেন।
লোটে শেরিং সাভার স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
এর আগে চারদিনের সরকারি সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তাকে বহনকারী বিমানটি। এসময় অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শিমুল) দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দুই দেশের মধ্যে চুক্তি সই ও যৌথ প্রেস বিবৃতি অনুষ্ঠিত হবে। এদিন রাতে হোটেল ইন্টার কন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন শেরিং।
জানা গেছে, সফরকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তিনি যাবেন।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











