বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আপডেট: ০৩:৩৫ পিএম, ১৫ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ এই মহান নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ায় যান। সেখানে তিনি এই মহান নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে।
এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল সামরিক অভিবাদন জানায়। এ সময় বিউগলে অন্তিম সুর বেজে ওঠে।
তিন বাহিনীর প্রধান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর মাজারে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পূর্ত ও গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রতিমন্ত্রী মির্জা আজম ও তারানা হালিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব এম মুশাররফ হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রী মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিএমও সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব ইহ্সানুল করিম হেলাল সেখানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, দলের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস উপলক্ষে সমাধিতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
১৫.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











