বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে আবেগাক্রান্ত প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগাক্রান্ত হয়েছেন। আগুনের বিষয়ে ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৪ এপ্রিল) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দুখ প্রকাশ করেন। এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবরের পাশাপাশি সমন্বয়ও করছেন তিনি। সকালের ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর সহমর্মিতার কথা জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘এসময় তিনি (প্রধানমন্ত্রী) জনগণকে আগুনের বিষয়ে সতর্কতা বৃদ্ধির কথা বলেছেন। এটা দোষারোপের বিষয় নয় যে তারা ছোট জায়গায় বেশি মানুষ থাকে, ইচ্ছা করে তো থাকে না। এইগুলো স্বীকার করেই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।’
বৈঠকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমাদের ফায়ার ফাইটিং যেসব প্রতিষ্ঠান আছে এগুলোর শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছি আরও চালাতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, রাজধানীতে ক্রমেই পানির জলাধার কমে যাচ্ছে। তাই এখন থেকে ভবন তৈরির সময় পাশে যেখান থেকে খুঁড়ে মাটি নেয়া হয়, সেই গর্ত আর ভরাট করা যাবে না। যাতে ওই গর্তে কিছুটা হলেও একটা জলাধার সৃষ্টি হয়।’
এদিকে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার বেশি সময় পর ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানান তিনি। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দেয়। হাতিরঝিল থেকেও পানি আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এরই মধ্যে আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয়। এ পানি নেয়া হয় হাতিরঝিল থেকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











