বঙ্গবাজারের ঘটনায় সংসদে শোক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ও বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক উপস্থাপন করা হয়েছে। সিদ্দিকবাজারে নিহতদের প্রতিও গভীর শোক জানায় পুরো সংসদ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ২২তম ও ৫০ বছরপূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ অধিবেশনে এ শোক উপস্থাপন করা হয়।
অধিবেশনের শুরুতে শোক উপস্থাপন করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা দুজন সাবেক মন্ত্রী ও সাত সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ।
এ ছাড়া গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ—বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয় জাতীয় সংসদে।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক সংসদ সদস্যরা হলেন- সাবেক তথ্য ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও এনামুল হক।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটো সাংবাদিক জালালউদ্দিন হায়দার, এবং র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়।
পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদের অধিবেশনে গ্রহণ করা হয়। এ সময় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











