বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের স্পন্সর ‘কে-স্পোর্টস’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
বাংলাদেশ ফুটবলের বড় পৃষ্ঠপোষক এখন ‘কে-স্পোর্টস’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সফল আয়োজনের পর বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টেরও স্বত্ত্বাধিকারী হলো এ প্রতিষ্ঠানটি।
আজ বুধবার বাফুফে ভবনে এ সংক্রান্ত এক চুক্তি সাক্ষর হয়। বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও কে স্পোর্টসের হয়ে চুক্তিতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ এমএ করিম।
গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপে পৃষ্ঠপোষক হিসেবে প্রথম আসে কে স্পোর্টস। নারীদের জন্য আয়োজিত প্রথম এ আন্তর্জাতিক টুর্নামেন্টেও থাকতে চায়। অনুৃষ্ঠানে ফাহাদ করিম বলেন, বঙ্গমাতা নারী অ-১৯ টুর্নামেন্ট বলে আমরা মানগত কোনো তারতম্য করব না। টিভি সম্প্রচার থেকে শুরু করে সব কিছুই সর্বোচ্চ মানের যাতে হয় সে চেষ্টাই করব। থাকছে প্রাইজমানিও। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর বঙ্গমাতা টুর্নামেন্টেও বাফুফে আমাদের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ।
এ বছর এপ্রিলের শেষ সপ্তাহে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা বাফুফের। ইতিমধ্যে এশিয়ার পাঁচটি অঞ্চলের (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল) দশটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। তবে কারা অংশ নেবে তা এখনো নিশ্চিত জানা যায়নি।
কাজী সালাউদ্দিন বলেন, এশিয়ার পাঁচটি অঞ্চল। আমরা প্রতি জোনেই চিঠি পাঠিয়েছি। কয়েক দিন পর আমরা দলগুলোর নাম জানাতে পারব, কারা অংশ নিচ্ছে।
তিনি আরো বলেন, এখনো সময় বাকি রয়েছে। আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় পাচ্ছি দলগুলোর উত্তরের জন্য। কারণ বিভিন্ন দেশ বিভিন্ন টুর্নামেন্টে খেলছে। তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছে দেশগুলোর নাম জানার জন্য। টুর্নামেন্টটি মহিলা ফুটবলের জন্য ইতিবাচক হবে বলেও মনে করছে বাফুফে সভাপতি। সব ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











