ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৪৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

বঙ্গমাতা গোল্ডকাপ: যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-লাওস

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ এএম, ৪ মে ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড় ফনির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফনির প্রভাবে ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে থেকে শুরু হয় প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া। ফলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে আয়োজকরা। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ ও লাওস অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় ফনির কারণে দুই দলের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল লাল সবুজের নারী দল। সেমি ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।
অপরদিকে গ্রুপ পর্বের সূচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।