বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
চলতি বছরের জানুয়ারি মাসে হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) হবে শুক্রবার (৫ জুন)। জানুয়ারি মাসের গ্রহণটির মতো এটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে। কিন্তু তারা সরলরেখায় থাকে না। তাই পৃথিবীর ছায়া আংশিকভাবে চাঁদের ওপরে পড়ে। ফলে সূর্যের কিছুটা কিরণ চাঁদে পৌঁছতে বাধা দেয় পৃথিবী। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপচ্ছায়া গ্রহণ।
এই সময়ের খবরে বলা হয়েছে, এবারের গ্রহণ চলবে ৩ ঘণ্টা ১৮ মিনিট ধরে। ভারতীয় সময় শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ১২.৫৪ পর্যন্ত। ভারত ছাড়াও রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সাধারণ চাঁদের সঙ্গে তার তফাত খোঁজা মুশকিল হবে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্রভাবে ধরা পড়বে।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ৫ জুন শুক্রবার হবে ২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এরপর বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। এছাড়া এই বছর পিংক ফুল মুন এবং ফ্লাওয়ার ফুল মুনও দেখা গেছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






