বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আসছে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনা প্রতিরোধের একটি ভ্যাকসিন চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।
মঙ্গলবার এই সম্ভাবনার কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে ভ্যাকসিন সহজলভ্য হলে তা সমভাবে বণ্টনে নিশ্চয়তা ও রাজনৈতির প্রতিশ্রুতি জোরালো করতে নেতাদের প্রতি আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান। খবর রয়টার্সের।
২০২১ সাল নাগাদ ২০০ কোটি ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গঠিত হয়েছে কোভ্যাপ গ্লোবাল ভ্যাকসিন ফ্যাসিলিটি। এর অন্তর্ভুক্ত হয়েছে করোনার ৯টি পরীক্ষামূলক ভ্যাকসিন। এ অবস্থায় মহামারি মোকাবিলায় বিশ্বনেতাদের তৎপরতা খতিয়ে দেখতে বৈঠকে বসে ডব্লিউএইচও।
এতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আমাদের ভ্যাকসিন প্রয়োজন আর আশা রয়েছে, এ বছরের শেষ নাগাদ আমরা হয়তো একটি ভ্যাকসিন পেয়ে যাব।
বৈঠক শেষে বক্তব্যে ভ্যাকসিনের সমবণ্টনের বিষয়ে বিশ্বনেতাদের রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, মহামারি মোকাবিলায় আমাদের একে অন্যের সহযোগিতা ও সংহতি প্রয়োজন। আমাদের সব শক্তি ব্যবহার প্রয়োজন।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







