বদলে যাচ্ছে উইন্ডোজ ১১-এর টাস্কবার ও স্টার্ট মেনু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজের সর্বশেষ সংস্ক্রন উইন্ডোজ ১১ নিয়ে আসার পর থেকে গ্রাহকরা নানারকম অভিযোগ তুলেছিলেন। অনেকেই বলছেন ব্যবহার উপযোগিতার বিচারে উইন্ডোজ ১০ থেকে পিছিয়েই আছে উইন্ডোজ ১১’র টাস্কবার। অসন্তোষ নতুন উইন্ডোজের স্টার্ট মেনু নিয়েও। এতসব অভিযোগের সমাধানে উইন্ডোজ ১১’র টাস্কবার ও স্টার্ট মেনুর প্রয়োজনীয় উন্নয়ন কাজ করছে মাইক্রোসফট। একাধিক মনিটর ব্যবহারের ক্ষেত্রে উইন্ডোজ ১১’র টাস্কবারে তারিখ ও ঘড়ির অনুপস্থিতি নিয়ে অভিযোগ ছিল ব্যবহারকারীদের। উইন্ডোজ ইনসাইডারের হাতে থাকা নতুন একটি আপডেটে একাধিক মনিটরেও সময় ও তারিখ দেখার ফিচার ফিরিয়ে আনছে মাইক্রোসফট। এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে আপডেটটি। টাস্কবারের পাশাপাশি উইন্ডোজ ১১’র স্টার্ট মেনু নিয়েও উন্নয়ন কাজ চালাচ্ছে মাইক্রোসফট।
মাইক্রোসফট উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান অ্যামান্ডা ল্যাঙ্গোস্কি বলেন, ‘আমরা অ্যাডভান্সড শেয়ারিং সেটিংসটি (যেমন : নেটওয়ার্ক ডিসকভারি, ফাইল এবং প্রিন্টার শেয়ারিং এবং পাবলিক ফোল্ডার শেয়ারিং) সরিয়ে সেটিংস অ্যাপের অ্যাডভান্সড নেটওয়ার্ক সেটিংসের অধীনে নিয়ে এসেছি।’ পরিবর্তন এসেছে সেটিংস পেজের ‘প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স’ অংশেও। তবে, কন্ট্রোল প্যানেলের কিছু অংশ ব্যবহারকারীকে সরাসরি নিয়ে যাবে মূল সেটিংস অ্যাপে। এ পরিবর্তনগুলো বিবেচনায় নিলে মাইক্রোসফট ক্রমশ কন্ট্রোল প্যানেল থেকে আরও আধুনিক সেটিংস অ্যাপের দিকে সরছে বলে ইঙ্গিত মিলছে।
তবে এ পরিবর্তনগুলোর সুফল পেতে ব্যবহারকারীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। পরিবর্তনগুলো এখন ডেভেলপারদের মধ্যেই সীমাবদ্ধ রাখছে মাইক্রোসফট। কার্যক্ষমতা প্রমাণিত হলে প্রতি মাসে উইন্ডোজের জন্য যে আপডেট উন্মুক্ত করে মাইক্রোসফট, তার অংশ হতে পারে ফিচারগুলো, আর নয়তো চলে যাবে উইন্ডোজ ১১’র বার্ষিক আপডেটে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







