বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় নগরবাসী বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। একাধিক পেইজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টসে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ভিডিওতে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।
এসময় ভুক্তভোগী ব্যবসায়ী মা-গো মা-গো করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে জোরে মা-গো মা-গো বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান।
দুর্ধর্ষ ছিনতাইয়ের এ ঘটনাটি আশপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয় বাসিন্দারা ভিডিও করেছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিলেন এবং গুলি ছুঁড়ছিলেন তখন ভিডিও করা লোকজনও জোরে জোরে চিৎকার করছিলেন। পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।
১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
এ ঘটনা পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।
হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ-টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।
পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, রাতে দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে (আনোয়ার হোসেন) তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।
তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ভুক্তভোগী আমাদের জানিয়েছেন— তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






