বনানীতে আগুন: সব হাসপাতালকে জরুরি সেবার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর ও ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এ নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘটনাস্থলে থেকে তিনি নিজেও কার্যক্রম তদারকি করছেন।
স্বাস্থ্য মহাপরিচালক আরো বলেন, বিকেল ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভাতে কাজ করছে সেনা বাহিনী, নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার। আগুন লাগার পর ওই ভবনের বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে অনেকে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











