বনানীতে আবাসিক ভবনে আগুন, দুই নারী গৃহকর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে ১০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনায় মীম (১৭) ও স্বপ্না (১৬) নামের দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই বাসার বাথরুম থেকে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বনানী ৩ নম্বর রোডের ৭৯ নম্বর বাসার ১০ তলা ভবনের চতুর্থ তলায় গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন রাতেই আগুন নিভিয়ে ফেলে। বাসার বাথরুম থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের প্রচণ্ড ধোঁয়ায় দুজন মারা গেছে। মৃত দুজনই ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা৪০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। পরে বাথরুমের ভেতর থেকে দুই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তদন্তের পর বলা যাবে।
-জেডসি
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









