বনানীতে গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ৮ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর বনানীতে একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে পিঙ্কি (১৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ওই কিশোরীকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
আজ রোববার (৮ মার্চ) বেলা সোয়া তিনটার দিকে বনানী ১৩ নম্বর সড়কের ডি-ব্লকের ৮৭ নম্বর একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনানী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, পিঙ্কি ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ঘটনার সময় তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত হয় পুলিশ।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) মো. মইনুদ্দিন বলেন, নিহত পিঙ্কি ওই ভবনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। কীভাবে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়লেন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী এটিকে সন্দেহজনক বলে মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, মেয়েটি ওপর থেকে পড়ে যাওয়ার পর কোনো ধরনের নড়াচড়া করেনি। দেখে মনে হচ্ছিল, তাকে আগে মারা হয়েছে, পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, বিষয়টি পরিষ্কার করতে হলে ভবনের বাসিন্দা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











