বনানীতে প্রেস লেখা স্কুটিতে গাড়ির ধাক্কা, ২ নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
বনানীতে প্রেস লেখা স্কুটিতে গাড়ির ধাক্কা, ২ নারী নিহত
রাজধানীর বনানী থানা এলাকায় মহাখালীর সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তারা দুজনই একটি স্কুটিতে ছিলেন। ওই স্কুটিতে প্রেস লেখা ছিল। তবে নিহতরা সাংবাদিক কি না তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো একটি গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা দেয়। তখন তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর পথচারী ও পুলিশ তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নিহত দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। তবে ঢামেকে নেওয়ার পর একজনের অফিসের কার্ডে দুলদানা আক্তার কচি নাম দেখা গেছে। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ওই দুই নারীকে ঢামেকে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






