ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

বনানীর স্বপ্ন সুপার শপে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারের পাশের ভবন আবেদীন টাওয়ারের চতুর্থ তলায় স্বপ্ন সুপার শপে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা লিডার আবদুস সামাদ বলেন, ‘রাত ৯টা ২১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো তিনটি ইউনিট নির্বাপনসহ অন্যান্য কাজগুলো করছে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।