বন্ধু দিবসে, বন্ধুকে কী উপহার দেওয়া যায়?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বন্ধুত্বের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। তবুও বন্ধুত্বের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশ করে প্রতিবছর আগস্টের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। আজ বিশ্ব বন্ধু দিবস।
বিশেষ এই দিনটিতে বন্ধুকে কোনো উপহার দিয়ে মুহূর্তকে স্মরণীয় করা যায়। কিন্তু কী উপহার দেবেন তা ভেবে পান না অনেকে। চলুন কিছু উপহার সম্পর্কে জেনে নিই-
ফোন কভার
ঘুম থেকে উঠেই এখন মানুষ সবার আগে খোঁজে মোবাইল ফোন। সাজপোশাকের সঙ্গে ফোনটাকেও একটু সাজাতে ভালোবাসেন অনেকে। তাই বন্ধুকে উপহার দিতে পারেন সুন্দর ফোন কভার। তার কোনো ছবি প্রিন্ট করে কাস্টোমাইজ ফোন কভার বানিয়ে নিতে পারেন। কিংবা তার পছন্দের থিম আর রঙের কভার কিনুন।
ফিটনেস ট্র্যাকার ঘড়ি
করোনার পর সবার মধ্যে শরীর নিয়ে সচেতনতা খানিকটা হলেও বেড়েছে। ওজন আর সুস্থতা নিয়ে সচেতন থাকে অনেকেই। বন্ধুর স্বাস্থ্যের কথা বিবেচনায় উপহার দিতে পারেন ফিটনেস ট্র্যাকার ঘড়ি। এতে ফ্যাশন ট্রেন্ডে থাকার পাশাপাশি নিজের খেয়াল রাখতে পারবেন তিনি।
ব্যাগপ্যাক
আপনার বন্ধু কি ভ্রমনপিপাসু? ছুটি পেলেই ব্যাগ ঘুছিয়ে বেরিয়ে পড়েন প্রকৃতি অন্বেষণে? উত্তর যদি হ্যাঁ হয় তবে তাকে উপহার দিন ব্যাগপ্যাক। এই উপহার পেলে বন্ধু খুশিই হবে।
ফ্রেমবন্দি ছবি
দুজনের প্রিয় কোনো ছবি ফ্রেমে বেঁধে উপহার দিতে পারেন বন্ধুকে। সঙ্গে রাখতে পারেন তাকে উদ্দেশ্য করে লেখা দুটো লাইন। প্রিয় বন্ধুর কাছ থেকে এমন উপহার পাওয়ার অনুভূতিই আলাদা।
অভিনব টিশার্ট
এখন অনেক ভিন্ন ধরনের টি শার্ট পাওয়া যায়। মজার সংলাপ লেখা কোনো টি শার্ট উপহার দিতে পারেন বন্ধুকে। দুজনের ছবি সম্বলিত টি শার্টও উপহার দেওয়া যায়।
বাজেট অনুযায়ী উপহার কিনে ফেলুন বন্ধুর জন্য। কোথাও ঘুরতে যান। একসঙ্গে খাবার খান। বন্ধুত্ব দিবসটি কাটান আনন্দে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

