ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বন্যার উপস্থাপনায় সাবিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাবিনা ইয়াসমিন দুজনেই দেশে ব্যাপক জনপ্রিয় শিল্পী। এবার এ দুই শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় এবার গাইবেন সাবিনা ইয়াসমিন। আসছে ঈদে এ দুজনের অংশগ্রহণে ‘কোকিল কণ্ঠে লালন’ শিরোনামে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।

 

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে লালনের গান। ইতিমধ্যেই চ্যানেল আইতে অনুষ্ঠানটির ধারণকাজ শেষ হয়েছে। সাবিনা ইয়াসমিন গেয়েছেন ‘আমি গুরুকার্য মাথায় নিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি, আমার ঘরখানায় কে বিরাজ করে, পারে কে যাবি, চরণ ছিড়ে নারে ছিড়ে না।

 

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার এক প্রশ্নের জবাবে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আসলে লালনের ভক্ত কে না! সবাই লালনের গানের ভক্ত। আমিও তার একজন গুণমুগ্ধ ভক্ত। লালনের গান সত্যি সত্যি মনকে ছুঁয়ে যায়। তাই একটা সময় মনে হলো, অনেক ধরনের গানইতো গাইলাম এবার কেন লালন নয়?’

 

সাবিনা ইয়াসমিন আরও বলেন, এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে লালনের গান করেছি। কিন্তু টেলিভিশনের কোনো অনুষ্ঠানে একসাথে লালনের একাধিক গান গাওয়া হয়নি।

 

অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে রেজওয়ানা চৌধুরী বলেন, বাংলাদেশের গানের পাখি নামটা বললেই যার কথা প্রথম মনে পড়ে তিনি সাবিনা ইয়াসমিন। শুধু আধুনিক অথবা দেশাত্ববোধক গানই নয় রবীন্দ্রসঙ্গীতেও তিনি সমান পারদর্শি। কিন্তু চ্যানেল আই-এর ঈদ অনুষ্ঠানমালায় তিনি গেয়েছেন লালনের গান। আমার ভীষণ ভালো লেগেছে তার কণ্ঠে লালনের গান শুনে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

 

ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।