ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননার জন্য নির্বাচিতদের নাম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা, প্রফেসর মোহাম্মদ আবু সাত্তার, মেরিনা তাবাসসুম, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ওয়ারফেজ ব্যান্ড, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, তেজস হালদার (ভাস্কর্য), নৃত্যশিল্পী অর্থি আহমেদ এবং শিক্ষাবিদ প্রফেসর মাহবুব আলম।
এর আগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। ওই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
গত ২৯ জুলাই তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিদের কাছে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা প্রভৃতি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি—জীবিত বা প্রয়াত—এমনকি প্রতিষ্ঠান ও সংস্থাকেও একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











