বরকে অজ্ঞান করে চাচার সঙ্গে পালালেন নববধূ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিয়ের ৫ দিনের মাথায় বরকে অচেতন করে ‘প্রেমিক’ চাচার সঙ্গে পালিয়েছেন এক নববধূ (২১)।
বুধবার (১৩ অক্টোবর) ভোরে ওই ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকবাবে বিয়ে হয়। এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরে গভীর রাতে সাজ্জাতকে তার স্ত্রী অচেতন করে পাশের বাড়ির চাচার সঙ্গে পালিয়ে যান। এ সময় পরিবারের লোকজন সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পালিয়ে যাওয়া নববধূর বোন রুমি বলেন, ‘আমার বোন কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পুলিশকে জানিয়েছি। তারা তাকে উদ্ধারের চেষ্টা করছে।’
ভুক্তভোগী সাজ্জাতের মা রওশন আরা বেগম জানান, নববধূ বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি স্বর্ণের গহনা, স্বামীর কাছে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা) নিয়ে উধাও হয়ে গেছে। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, নববধূ নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








