ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বরগুনায় ইলিশ উৎসব: ৮ হাজার মণ মাছ বিক্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

বরগুনার ইলিশ উৎসব

বরগুনার ইলিশ উৎসব

নানা আয়োজনে প্রথমবারের মত বুধবার বরগুনা জেলায় ইলিশ উৎসব অনুষ্ঠিত হলো। উৎসবের স্লোগান ছিলো ‘ইলিশের দেশ বরগুনা।’ দিনব্যাপী এ উৎসবে ৮ হাজার মণ ইলিশ মাছ বিক্রি হয়েছে।

বরগুনা সার্কিট হাউজ মাঠের ইলিশ উৎসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ হাজার ৯২০ মণ ইলিশ বিক্রি হয়েছে। এর মূল্য ছিলো প্রায় ৫৫ লাখ টাকা। গড়ে প্রতি কেজি ইলিশের দাম ছিলো ৬৮৬ টাকা। ইলিশ উৎসব আয়োজকরা তথ্য নিশ্চিত করেছেন।

উৎসব প্রাঙ্গনের বিভিন্ন স্টলে রান্না করা ইলিশের ৯৯ মুখরোচক পদ ছিলো।

বরগুনা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, প্রতি উপজেলা থেকেই ইলিশ নিয়ে উৎসবে এসেছেন জেলেরা। প্রতি বছর এভাবে ইলিশ উৎসব অনুষ্ঠিত হলে জেলেরা বছরে একটা আনন্দঘন দিন পাবে যা তাদের পেশাগত জীবনে উৎসাহ বয়ে আনবে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে প্রথমবারের মতো বরগুনাতে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, অল্লাহর কাছে শুকরিয়া, প্রকৃতি এভাবে আমাদের সম্পদ দিয়েছে।