বরগুনায় ক্ষতিগ্রস্ত চাষীদের সরকারি সহায়তা প্রদান করা হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বরগুনা জেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষীদের ক্ষতি পুষিয়ে দিতে পরামর্শের পাশাপাশি সরকারি সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে বরগুনা কৃষি বিভাগ।
বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানিয়েছেন, আশা করছি আমনের আবাদের জন্য যে ১ লাখ হেক্টর জমি নির্ধারণ করা তা অর্জন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কৃষকেরা আমন নির্ভরশীল, এ অঞ্চলের কৃষকরা শতভাগ আমন ধানের চাষাবাদ করেন। তবে আউশের ক্ষেত্রে বেশকিছু সমস্যা রয়েছে। কারণ আউশের যখন ফুল এসেছে তখন অতি বৃষ্টির কারণে ধানের মধ্যে চিটা ধরছে। যদিও এটা প্রকৃতি নির্ভর, প্রকৃতির বাইরে আমরা কিছুই করতে পারব না। বৃষ্টির কারণে আমাদের এখনে আউশের বেশকিছু ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।
বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৩৫ হাজার ১৯৪ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টিতে প্রায় ৩ হাজার ৮০৮ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১০৮ হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমনের বীজতলা রয়েছে ৮ হাজার ৭০৭ হেক্টর যার মধ্যে প্রায় ৬ হাজর ১২০ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯০ হেক্টর জমির বীজতলার সম্পূর্ণ ক্ষতি হয়েছে।
বরগুনায় জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে টানা আগস্ট মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। টানা দেড় মাসের বৃষ্টিতে বিভিন্ন এলাকার ফসলের ক্ষেতে পানি জমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ ও আমন ধানের বীজতলা। এছাড়া বৃষ্টির পানিতে বারবার বীজতলা নষ্ট হওয়ায় আমন ধানের চারা সংকটে পড়েন এ অঞ্চলের বিভিন্ন এলাকার কৃষকরা।
বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানান, এ বছর বৃষ্টিতে আমাদের প্রায় ২ হাজার হেক্টর জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরকারের পক্ষ থেকে কৃষকদের যে ক্ষতি হয় এর পরের বছর কৃষকদের প্রণোদনামূলক কর্মসূচির আওতায় সার এবং বীজ সহায়তা প্রদান করি। এবার যেহেতু কৃষকদের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে আশা করছি আগামীতে কৃষকদের সহায়তার পরিমাণ দ্বিগুণ করতে সক্ষম হব।
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের