বরিশালে অনলাইনে জমে উঠেছে কোরবানির পশুর হাট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বরিশালে অনলাইনে জমে উঠেছে কোরবানির পশুর হাট
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যেই চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।
বরিশালে অনলাইনে (ফেসবুক) জমে উঠেছে কোরবানির পশুর হাট। করোনাভাইরাসের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বাজায় রেখে কীভাবে পশুর হাট বসবে, এ কথা মাথায় রেখে কেউ-কেউ অনলাইনে সেরে নিচ্ছেন পশু কেনাবেচা।
জানা গেছে, খামারীরা ফেসবুকে পশুর নির্ধারিত মূল্য, ছবি, ওজন (সম্ভব্য মাংস) ও নিজ মোবাইল নম্বর দিয়ে দিচ্ছে। ক্রেতারা তা দেখার পর যোগাযোগ করে পশু ক্রয় করছেন।
এ বিষয়ে আলাপকালে মো. সুমন নামের এক খামারি বলেন, করোনার ভয়ে এবার গরুই উঠাইনি। যাওবা উঠেছে তার দাম পাবো কিনা তাতে সন্দেহ আছে। তবে ধারণা করা যায় চলতি বছর কোভিড-১৯-এর কারণে গত বছরের তুলনায় মানুষ পশু কোরবানি দিবে কম।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানান, অন্যান্য বছরের ন্যায় চলতি বছর যেখানে সেখানে গরুর হাট বসানো যাবে না। এবার বরিশাল নগরীতে দুটি স্থায়ী এবং চারটি অস্থায়ী পশুর হাট বসেছে। অন্য বছরের মতো এবারও জেলার উল্লেখযোগ্য পশুর হাটগুলো হলো সদর উপজেলার চরমোনাই গরুর হাট, বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গরুর হাট, বানারীপাড়ার গুয়াচিত্রা গরুর হাট এবং গৌরনদী উপজেলার কসবা গরুর হাট।
এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, জেলায় প্রাণী সম্পদ বৃদ্ধিতে আগের চেয়ে অবস্থা উন্নীত হয়েছে। দক্ষিণাঞ্চলের তরুণ ব্যবসায়ীরা পশু খামারের ব্যবসায় ঝুঁকছে। এ অঞ্চলে চাহিদার বড় সরবরাহ আসে চরাঞ্চলে কৃষকদের পালিত পশু থেকে।
এছাড়া বরিশাল জেলার স্থানীয় খামার এবং গৃহস্থের পশুও আসছে বরিশলের হাটগুলোতে। বরিশালে কোরবানির পশুর চাহিদার ৮০ ভাগ যোগান হয় স্থানীয়ভাবে। বাকি ২০ ভাগ আসে আশপাশের জেলা থেকে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






