বরিশালের ২০ গ্রামে আজ ঈদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
বরিশালের গৌরনদীর ২০টি গ্রামের বাসিন্দারা আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন।
চাঁদ দেখা নিয়ে দুই রকম ঘোষণার কারণে এই গ্রামের বাসিন্দারা বুধবার রোজা রাখার সিদ্ধান্ত নেন। ৩০টি রোজা শেষ করে বৃহস্পতিবার তারা ঈদ উদযাপন করছেন।
বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল কাদের বলছেন, ইসলামে চাঁদ দেখা নিয়ে কোন অস্পষ্টতার তৈরি হলে ৩০টি রোজা পূর্ণ করে ঈদ করার নিয়ম আছে।
তিনি বলেন, ''হাদিসে আছে, রমজানের ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে তোমরা রমজান ত্রিশে পূর্ণ করো। যেহেতু আমাদের এখানে কেউ কোথাও চাঁদ দেখতে পায়নি, প্রত্যক্ষদর্শী কেউ আমাদের দেখেছে বলেও জানাতে পারেনি, তাই আমরা বুধবার ঈদ করতে পারিনি। ৩০ রোজা পূর্ণ করে শরীয়ত মোতাবেক আমরা আজ ঈদ করছি।''
তিনি মনে করেন, সরকারের দুই ধরনের ঘোষণার কারণে বুধবার যারা ঈদ করেছে, ভারাক্রান্ত মন নিয়েই তাদের ঈদ করতে হয়েছে।
বাংলাদেশের বুধবার ঈদ উদযাপিত হলেও, অনেক স্থানের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগেরদিন ঈদ উদযাপন করেছেন। তবে এবারই পরের দিনেও ঈদ উদযাপিত হলো।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথমে জানানো হয় যে, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।
এর দুই ঘণ্টা পরে রাত ১১টায় আবার জানানো হয়, কোন কোন স্থানের বাসিন্দারা চাঁদ দেখতে পেয়েছেন, তাই বুধবার ঈদ হবে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



