বরিস জনসনকে হারানোর দৌড়ে বাঙালি মেয়ে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার
লিসা নন্দী
লক্ষ্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনকে হটানো। তাই তার কঠিন ‘প্রতিদ্বন্দ্বী’ হয়ে ওঠার লড়াইয়ে নেমে পড়লেন বাঙালি মেয়ে, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি লিসা নন্দী। এই মুহূর্তে নজর লেবার পার্টির নেত্রী পদ। তার জন্য প্রচার-পর্ব শুরু করে দিয়েছেন লিসা।
গত বছর ডিসেম্বরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে ধরাশায়ী হয়েছে লেবার পার্টি। দলের সদস্যরাই স্বীকার করছেন, গত ৭০ বছরে এত ভয়াবহ হার দেখেনি দল। যা কোনও দিন হয়নি, দেশের উত্তরের সেই বড় অংশ, লেবারদের গড়ও বেহাত হয়ে যায়। জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পায় ২০২টি আসন। সেখানে বরিস জনসনের কনজ়ারভেটিভ পার্টি ৩৬৫টি আসন দখল করে ক্ষমতা বজায় রাখে।
দল বিপর্যয়ের মুখে পড়লেও মান রেখেছিলেন লিসা। ম্যাঞ্চেস্টারের উইগান আসনে এবারও জিতেছেন বাঙালি মেয়ে লিসা। তার মা ব্রিটিশ, বাবা বাঙালি। ২১,০৪২ ভোটে জেতেন লিসা। ২০১০ সাল থেকে আসনটি লিসার দখলে রয়েছে। তবে জেতার পরে বলেছিলেন, ‘এবারের লড়াইটা কঠিন ছিল।’
লিসার শপথ, পথ হারানো দলকে ‘ঘরে ফেরাবেন’ তিনি। তবে তার আগে তাকে লড়তে হবে দলের অন্য তিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। লেবার-নেতৃত্বের জন্য লিসা ছাড়াও লড়ছেন বার্মিংহামের এমপি জেস ফিলিপ, ‘শ্যাডো ফার্স্ট সেক্রেটারি অব স্টেট’ এমিলি থর্নবেরি এবং ‘শ্যাডো মিনিস্টার ফর সাসটেনাবল ইকোনমিক্স’ ক্লাইভ লুইস। এ লড়াইয়ে জিতলে লিসার পরবর্তী যুদ্ধ বরিস জনসনের সঙ্গে।
নিজের কেন্দ্র থেকে শুক্রবার ভোটে লড়ার কথা ঘোষণা করেন লিসা। তিনি বলেন, ‘ভবিষ্যতের লেবার সরকার ব্রিটেনের সমস্ত শহর, গ্রাম, এলাকায় প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পৌঁছে দেবে। অতীতের স্বৈরশাসন ভুলে এগোনো উচিত আমাদের। নিজেদের চারপাশে যে বদল চায় মানুষ, সেই ইচ্ছাটুকু প্রকাশের অধিকার পাক সবাই।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বরিস জনসনকে হারাতে আমি বদ্ধপরিকর।’
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











