বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টালিপাড়ায় নেমে আসে শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার ক্যানসার ছিল এবং বুকে পেসমেকারও বসানো হয়েছিল। এ ছাড়াও একটি কিডনি অচল ছিল। নিজের চিকিৎসার খরচ চালানোর জন্য নানা শারীরিক সমস্যা সত্ত্বেও অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন। তবে শেষ ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।
প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন।
‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’সহ বেশ কিছু সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।
মাসে তার ওষুধ বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ হতো। পাশাপাশি দামি দামি সব ইনজেকশন নিতে হতো। তবে এই চিকিৎসার খরচ তিনি নিজেই বহন করতেন। মেয়ে বিবাহিত হওয়ায় দেখাশোনায় সীমাবদ্ধতা থাকলেও সহকর্মী ও প্রযোজকদের সহযোগিতা তিনি পেয়েছিলেন।
অন্যদিকে, এই ধারাবাহিকের আরও এক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় বাসন্তী চট্টোপাধ্যায়কে সাহায্য করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেটা দেখে এক সময়ে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও টলিপাড়ার বহু শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। মৃত্যুর সময় বাড়িতে তার পাশে ছিলেন গৃহসহায়িকা, যিনি দীর্ঘদিন ধরে তার যত্ন নিয়েছেন।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী







