বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইদে রোকা করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইদে রোকা করোনায় আক্রান্ত
বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইদে রোকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত চারদিনে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের ক্ষেত্রে দেশটির মন্ত্রিপরিষদের তিনি হলেন তৃতীয় সদস্য।
রোববার অন্তবর্তী প্রেসিডেন্ট জিয়ানাইন আনেজ একথা বলেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট আনেজ টুইটার বার্তায় রোকার প্রতি তার সহযোগিতার কথা প্রকাশ করেন।
এদিকে বলিভিয়ায় করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে দেখা যাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৮ হাজার ৭১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।
কর্মকর্তারা জানান, জ্বরের পাশাপাশি কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ থাকার কারণে প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রী ইয়ারকো নুনেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বলিভিয়ার খনিজ সম্পদ মন্ত্রী জর্জ ফার্নান্দো ওরোপেজাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানানো হয়।
প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রোকার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। তিনি আইসোলেশনে থাকা এবং চিকিৎসা সেবা নেয়াসহ নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে মেনে চলছেন। প্রেসিডেন্ট আনেজ অধিকাংশ ক্ষেত্রে নিজ বাসভবন থেকে তার সঙ্গে অনলাইনে বৈঠক করেন।
উপ-যোগাযোগ মন্ত্রী ইসাবেল ফার্নান্দেজ শনিবার বলেন, ‘বেশির ভাগ সময়ই তিনি সেখান থেকে কাজ করেন। প্রয়োজন থাকলেই কেবল তিনি সরকারি প্রাসাদে আসেন।’
মার্চে এ মহামারি ছড়িয়ে পড়ার শুরু থেকে করোনাভাইরাসের উপসর্গ থাকার কারণে বলিভিয়ার অনেক মন্ত্রী ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করেন।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











